Call: 01711404506

Monday 02,2026 04:29:13 AM

  • Human Rights and Peace for Bangladesh (HRPB)

High Court rejects Brick Kiln Owners Association's petition to become a party to the writ petition

Posted Date: 08-02-2026 21:07:47

প্রেস বিজ্ঞপ্তি

ইটভাটা মালিক সমিতির রিটে পক্ষ হওয়ার আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।

বিভিন্ন জনস্বার্থের মামলায় হাইকোর্ট ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন এরপর বর্তমানে উচ্ছেদ অভিযান চলছে।  হিউম্যান রাইট এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) জনস্বার্থে যে রিট গুলো দায়ের করেছে হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে আপিল বিভাগেও বিভিন্ন ইট ভাটার মালিক আপিল করলে তা খারিজ হয়। বর্তমানে মৌসুমে আবারও অনেক অবৈধ ইনভাটার মালিক তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এর সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে HRPB সম্পূরক আবেদন দাখিল করলে হাইকোর্ট চট্টগ্রামের সকল অবৈধ ইট ভাটা উচ্ছেদে ইতিপূর্বের আদেশ কার্যকরী করার বিষয় আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং কম্প্লাইন্সের জন্য ১৭ ডিসেম্বর  নির্ধারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামে অবৈধ ইটভাটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা শুরু হলে ইট ভাটা মালিক সমিতি হাইকোর্টে এসে HRPB এর করা রিট মামলায় পক্ষ হওয়ার আবেদন জানান। আজ বিচারপতি মোহাম্মদ মজিবর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান এর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হায়দার খান এর দাখিলকৃত রিট মামলায় পক্ষপুক্তির আবেদন না মঞ্জুর করেন আদালত।

শুনানিতে ইটভাটা মালিক সমিতির পক্ষের আইনজীবী বলেন, তারা ইট প্রস্তুতকারী মালিকদের প্রতিষ্ঠান এবং সরকারের সঙ্গে উপদেষ্টা সহ সকলের একটি সভা হয়েছে যেখানে কতিপয় নির্দেশনা দিয়েছেন সেই বিষয়গুলো এবং ২০২৪-২০২৫ সালে অনেকের লাইসেন্স শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে বিষয়টি আদালতে উপস্থাপন করার জন্য রিট মামলায় পক্ষভক্তি হওয়া প্রয়োজন।

অপরদিকে রিটকারীর কৌশুলী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ইতিপূর্বে মালিকরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন এবং শুনানি শেষে তা খারিজ হয়েছে ২০২১ সালে। বর্তমানে যেহেতু অবৈধ ইটভাটা উচ্ছেদের কার্যক্রম চলছে সেহেতু ওই কাজে বাধা সৃষ্টি করার জন্য ইটভাটা মালিকরা এই মামলায় পক্ষ হতে আবেদন করেছেন। মালিক সমিতির পক্ষ থেকে অন্য একটি মামলায় একই যুক্তিতে আবেদন করে আদালতের আদেশ মডিফিকেশন এর আবেদন করেছিল। শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এর ডিভিশন বেল সুনির্দিষ্ট ভাবে আদেশ দিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। তিনি আরো বলেন, যেহেতু আদালতে রিট মামলাটা অবৈধ ইটভাটা সংক্রান্ত সেহেতু তারা হলেন লাইসেন্স কৃত ইটভাটা মালিকদেরসংগঠন  সুতরাং তাদের এখানে পক্ষ হওয়ার কোন সুযোগ নেই।

রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম পলাশ।

বার্তা প্রেরক

মনজিল মোরসেদ

সিনিয়র অ্যাডভোকেট

Quick Contact

Recent Video

Latest News View All